সিনোভ্যাকের টিকা ‘পবিত্র ও হালাল’: ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল

সিনোভ্যাকের টিকা ‘পবিত্র ও হালাল’: ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:০০

ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতাদের সায় পেয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা। ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল শুক্রবার (৮ জানুয়ারি) এই টিকা ‘হালাল’ বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কাউন্সিলের ফতোয়া কমিশনের সদস্য আসরোরুন নিয়াম সোলেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভ্যাক নামের এই টিকা ‘পবিত্র ও হালাল’।

এখন ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এরইমধ্যে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাক টিকা পেয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াতেই করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে ইতোমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading