রোজ সন্ধ্যায় ‘ভাইরাল ভিডিও’

রোজ সন্ধ্যায় ‘ভাইরাল ভিডিও’

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৪৫

বৈশাখী টিভিতে ৭ পর্বের ধারাবাহিক ‘ভাইরাল ভিডিও’ প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়। ৯ জানুয়ারি থেকে রোজ সন্ধ্যায় দর্শকরা দেখতে পাবেন নাদিয়া ও রাশেদ সীমান্তর অভিনীত ধারাবাহিকটি।

নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, রোমানা স্বর্ণা, আমিন আজাদ প্রমুখ।

লেখক টিপু আলম মিলন বলেন, ‘ভালো কিছু করাকে ভালো চোখে দেখে না সমাজের বেশিরভাগ মানুষ। অন্যের দোষ-ত্রুটি ধরা আর একশ্রেণির মানুষকে অবহেলা করাই তাদের কাজ। মূলত শ্রেণি ভেদাভেদ আর অবহেলাকে ঘিরেই নাটকটির কাহিনি।’

নাটকটিতে দেখা যাবে, এক সহজ-সরল যুবক জামাল। গ্রামের প্রতিবেশী বড় ভাই দারোয়ান ইদ্রিসের কাছে একটি চাকরির আশায় ঢাকায় আসে। ইদ্রিস যে বাড়ির দারোয়ান ওই বাড়ির এক অনুষ্ঠানে বিব্রতকর এক পরিস্থিতিতে জামাল নাজেহাল হয়। উচ্চপদস্থ ফ্ল্যাট মালিকদের আচরণে খুবই কষ্ট পায় সে।

হঠাৎ করেই ফ্ল্যাট মালিকদের একটি ভিডিও চলে আসে জামালের হাতে। সে ভিডিও নিয়ে টেনশনে পড়ে যায় ফ্ল্যাট মালিকরা। নানা নাটকীয়তার ভেতর দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading