অনিশ্চিত ব্রিসবেনে ইন্ডিয়ার চতুর্থ টেস্ট!

অনিশ্চিত ব্রিসবেনে ইন্ডিয়ার চতুর্থ টেস্ট!

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:০৫

ব্রিসবেনে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে দিন দিন। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে তিন দিনের কঠোর লকডাউনে যাচ্ছে ব্রিসবেন। ফলে গ্যাবায় পরের সপ্তাহে হতে যাওয়া ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরিস্থিতি এখন এমন যে, শহরের প্রায় দুই মিলিয়ন অধিবাসী ঘর ছেড়ে কোনওভাবেই বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। বের হওয়া যাবে শুধুমাত্র অতি প্রয়োজনের বেলায়। কুইন্সল্যান্ড রাজ্যে এমন কঠোর করোনা-বিধি স্বাভাবিকভাবেই বাড়তি উদ্বেগ বাড়িয়েছে ইন্ডিয়া শিবিরে।

ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে সুনীল গাভাস্কার এ বিষয়ে রোহিত শর্মাদের হয়েই কথা বলেছেন। সিডনির বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে চ্যানেল সেভেনকে তিনি বলেছেন, ‘সিডনিতে বিষয়টা এমন যে লোকজন মাঠে আসছে, আবার বের হয়ে ডিনার সেরে নিতে পারছে। এমনকি পাবেও এক সঙ্গে ২০-৩০জন সহজভাবে যেতে পারছে। ইন্ডিয়ান দলও আসলে এমন কিছু চাইছে। কুইন্সল্যান্ড সরকার যেমন তাদের নিজেদের জনগণকে রক্ষা করতে চাইছে। বিষয়টি বিসিসিআইয়ের ক্ষেত্রেও একই। তারাও দলকে রক্ষা করতে চাইছে। আমার মনে হয় বিষয়টি ভুলে গেলে চলবে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading