শ্রাবন্তীর সাথে যোগাযোগ নেই: রোশান

শ্রাবন্তীর সাথে যোগাযোগ নেই: রোশান

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৫২

এখনো কাগজে–কলমে স্বামী–স্ত্রী শ্রাবন্তী আর রোশান সিং। তবে বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন তারা। ইন্ডিয়ান গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে রোশান জানিয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার।

রোশান জানান, শ্রান্তীর সঙ্গে ঘর আলাদা হওয়ার পর থেকেই ইনস্টাগ্রামে তিনি যা–ই করেন না কেন, ট্রলের শিকার হন। যদিও অফিসিয়ালি তারা এখনো আলাদা হননি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে রোশানের মন্তব্য, ‘এটা কেবল আমার প্রোফাইলেই নয়, ওর (শ্রাবন্তীর) প্রোফাইলে, হ্যাশট্যাগ দিয়ে যা খুশি তাই লেখা হচ্ছে। লোকে ওকে ওর মতো থাকতে দেবে না। সোশ্যাল মিডিয়া খুব খারাপ জায়গা।’

তবে শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকলেও, যোগাযোগ না থাকলেও এ অভিনেত্রী সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি রোশান।

তিনি বলেছেন, ‘আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে থাকলে কোনো দিন বুঝতে দেয়নি। এমনকি আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ৪০৭ (মালবাহী কাভার্ডভ্যান) চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও ও মিশতে পারত। তবে আমি মনে করি, যা হয় সব সময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!’

কিছুদিন আগে রোশান তার ইনস্টাগ্রামের মাই ডে তে মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, রোশান লিখেছেন, ‘তোমার সঙ্গে কথা বলতে চাই’। অপর পক্ষ থেকে উত্তর এসেছে, ‘আমি মোবাইলে গেম খেলছি। কথা বলতে পারব না।’ অনেকেই বলছেন, এই ‘অপর পক্ষ’ আর কেউ নন, খোদ শ্রাবন্তী।

দেড় বছর আগে, ২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে বিয়ে করেন টালিউড তারকা শ্রাবন্তী ও কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং। শোনা যাচ্ছে, মহামারির ভেতরেই আলাদা থাকছেন তারা। ২০২০ সালের অক্টোবরে ঘর আলাদা হয়েছে এই দম্পতির।

এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তাঁদের। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading