ফুটবলেও হতে যাচ্ছে কনকাশন বদলি
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৫৮
কনকাশন বদলি চালু হতে যাচ্ছে ফুটবলেও। ফিফা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আগামী মাসে কাতারে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে নিয়মটির পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
নিজের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত মাসে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি থেকে সবুজ সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ফিফা। এই নিয়মে, বদলির কোটা পূরণ হওয়ার পরও কোনো ফুটবলার মাথায় আঘাত পেলে তার পরিবর্তে আরেকজন খেলতে পারবে।
এবারের ক্লাব বিশ্বকাপ হবে ১ থেকে ১১ ফেব্রুয়ারি।

