ম্যানচেস্টার ইউনাইটেডে তরুণ উইঙ্গার আমাদ

ম্যানচেস্টার ইউনাইটেডে তরুণ উইঙ্গার আমাদ

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:২৫

ম্যানচেস্টার ইউনাইটেড দলে টেনেছে ইতালির দল আতালান্তা থেকে তরুণ উইঙ্গার আমাদ দিয়ালোকে। আমাদকে দলে পেয়ে উচ্ছ্বসিত কোচ উলে গুনার সুলশার।

১৮ বছর বয়সী এই আইভোরিয়ানের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে বলে ৭ জানুয়ারি এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আমাদের ট্রন্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বৃটিশ মিডিয়ার খবর, তাকে পেতে দুই কোটি ১০ লাখ ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড। শর্ত সাপেক্ষে এর সঙ্গে যোগ হতে পারে আরও দুই কোটি ইউরো।

গত অক্টোবরে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনেই এই চুক্তির বিষয়ে দুই ক্লাব একমত হয়েছিল বলে ইউনাইটেডের বিবৃতিতে জানানো হয়েছে।

গুনার সুলশার বলেন, “ক্লাব হিসেবে আমাদকে আমরা কয়েক বছর ধরে নজরে রেখেছিলাম, আমি নিজেই খোঁজ রাখছিলাম। আমার বিশ্বাস, ফুটবলে সে তরুণ সম্ভাবনাময়দের একজন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading