অ্যাপসে রেজিস্ট্রেশন করেই প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে: ফ্লোরা

অ্যাপসে রেজিস্ট্রেশন করেই প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে: ফ্লোরা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৩৫

অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এই অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে।

শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে। ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়েও কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading