‘১০ বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশের রেল উন্নত হবে’

‘১০ বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশের রেল উন্নত হবে’

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:৪৫

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেছেন, রেলওয়ে খাতে বিনিয়োগের ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের থেকে উন্নত হবে।

শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলস্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের কারিগরি মান ইউরোপসহ আন্তর্জাতিক মানের সমতুল্য। দেশের রেওলয়ের আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এভাবে চললে আমাদের দেশের রেল ব্যবস্থা উন্নত হতে বেশি সময় লাগবে না।

এর আগে অংশীজন সভায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্তি গুহ, রেলওয়ের রাজশাহী আরএনবি’র চীফ কমাডেন্ট আশাবুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঁঞা, প্রধান যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading