প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের রোল মডেল: শিল্পমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:১৫
বিশ্ব চলচ্চিত্রও এখন পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ’-এর কাছে। ৭ জানুয়ারি ইউটিউবে এসেছে সিনেমাটির চ্যাপ্টার-২ টিজার। আর তাতেই সব রেকর্ড হুমড়ি খেয়ে পড়ছে রকিংস্টার যশের কাছে।
একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।
২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন। এখন এই টিজারটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের পথে।
অন্যদিকে, ১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০১.১ মিলিয়নবার। এভাবে এগুতে থাকলে কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে ‘কেজিএফ-২’-এর টিজার।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারাবিশ্বের রোল মডেল। তার সকল উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের ৪৯নং হাবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে জনগনের মধ্যে পৌঁছে দিতে হবে।’ এসময় বর্তমান সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী।
পরে মন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে বেলাব উপজেলায় গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শারমীনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের কার্যকরী সদস্য মেরাজুল ইসলামসহ অন্যরা।

