বিশ্ব চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিচ্ছে ‌‘কেজিএফ’ টিজার

বিশ্ব চলচ্চিত্রের রেকর্ড ভেঙে দিচ্ছে ‌‘কেজিএফ’ টিজার

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:০০

বিশ্ব চলচ্চিত্রও এখন পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ’-এর কাছে। ৭ জানুয়ারি ইউটিউবে এসেছে সিনেমাটির চ্যাপ্টার-২ টিজার। আর তাতেই সব রেকর্ড হুমড়ি খেয়ে পড়ছে রকিংস্টার যশের কাছে।

একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।
২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন। এখন এই টিজারটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের পথে।

অন্যদিকে, ১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০১.১ মিলিয়নবার। এভাবে এগুতে থাকলে কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে ‘কেজিএফ-২’-এর টিজার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading