ভ্যাকসিন গ্রহণের ২ সপ্তাহ পর মারা গেলেন মার্কিন ডাক্তার

ভ্যাকসিন গ্রহণের ২ সপ্তাহ পর মারা গেলেন মার্কিন ডাক্তার

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৩০

ফাইজার কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছিলেন ডাক্তার গ্রেগোরি মাইকেল। ভ্যাকসিন গ্রহণের ২ সপ্তাহ পর আমেরিকার দক্ষিণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৫৬ বছর বয়সী এই ডাক্তার মারা গেছেন। মার্কিন গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

দ্যা সান-সেন্টিনেল নামে একটি গণমাধ্যম জানিয়েছে, ডাক্তার গ্রেগোরি মাইকেল সুস্থ ছিলেন। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। তিনদিন পর তার হাত এবং পায়ে ছোট ছোট দাগ দেখা যায়। এ অবস্থায় তিনি মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হন। এ সেন্টারে তিনি গত ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন।

ডাক্তার মাইকেলের স্ত্রী হিদি নিকেলম্যান জানান, মেডিক্যাল সেন্টারে ভর্তির পর তার ব্লাড কাউন্ট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়। এরপর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি করা হয়। সেন্টারের ডাক্তাররা দুই সপ্তাহ ধরে মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়।

মাইকেলের চিকিৎসার জন্য আমেরিকার সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়ে পড়েন কিন্তু কোন প্রচেষ্টায় সফল হয় নি এবং মাইকেলের রক্তের প্লাটিলেট বাড়ে নি।

তার স্ত্রী জানান, মাইকেল খুবই সচেতন এবং এনার্জেটিক ছিলেন। তার একটি অপারেশন করার প্রয়োজন ছিল কিন্তু তার কয়েকদিন আগেই তিনি স্ট্রোক করেন এবং মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading