সাইবার হামলা নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে

সাইবার হামলা নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৫৯

সাইবার হামলা চালানো হয়েছে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) সকালে ওই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তাদের একটি ডেটা সিস্টেম ‘ম্যালিসিয়াস’ দ্বারা আক্রান্ত হয়েছে বলে জরুরি সংকেত পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তৃতীয় পক্ষ সংবেদনশীল তথ্য নেওয়ার চেষ্টা করেছে।

ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। এটি একধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যেটি সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাঘাত ঘটানো, গোপন তথ্য চুরি এবং কোনও সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়।

রিজার্ভ ব্যাংক অব নিউ জিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলার ঘটনা জানিয়ে বলেছেন, সিস্টেমটি অফলাইনে নেওয়া হয়েছে। তবে কোনও তথ্যে ঢুকেছিল কি না, তা নির্ণয় করতে সময় লাগবে।

অ্যাড্রয়ান জানান, ‘আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয় করতে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সম্ভাব্য অ্যাকসেস করা তথ্যের প্রকৃতি ও ব্যাপ্তি এখনো নির্ধারণ করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে কিছু বাণিজ্যিক ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।’

সরকারি সংস্থা সিইআরটির (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কয়েক বছর ধরে নিউ জিল্যান্ডে সাইবার হামলা ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading