করোনায় আরও ২৫ মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৪৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭১ জন।
রবিবার (১০ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১০৭১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন হয়েছে। আর করোনাভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন হয়েছে।

