বুধবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করবে বিএনপি

বুধবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করবে বিএনপি
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি (বুধবার) সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার (১০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি বুধবার জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।’

বিএনপির মহাসচিব জানান— শনিবার (০৯ জানুয়ারি) তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলায় দায়েরের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading