কাকরাইলে মা-ছেলে হত্যার রায় ১৭ জানুয়ারি

কাকরাইলে মা-ছেলে হত্যার রায় ১৭ জানুয়ারি

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৪০

ঢাকার কাকরাইলে তিন বছর আগে মা-ছেলে খুনের ঘটনায় নিহত নারীর স্বামী, তার তৃতীয় স্ত্রী এবং শ্যালকের সাজা হবে কি না, তা জানা যাবে আগামী ১৭ জানুয়ারি। দুই পক্ষের যুক্তিতর্ক শুনানির পর রবিবার (১০ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায়ের এ তারিখ ঠিক করে দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কেটে হত্যা করা হয়।

মামলার তিন আসামি হলেন- শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি। তারা সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার বলেন, “আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।”

আসামিপক্ষ এ মামলার তদন্ত কর্মকর্তাকে ১৯ কার্যদিবস ধরে জেরা করে জানিয়ে তিনি বলেন, “এ কারণে মামলার বিচার শেষ হতে একটু দেরি হল।”

আইনজীবী সালাউদ্দিন জানান, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে মামলাটি আমলে নেওয়ার ক্ষেত্রে তাদের আপত্তির বিষয়গুলো আবারও তুলে ধরে।

“তারা বলেন, এ মামলাটি বিচারের জন্য আমলে নিতে যাথাযথভাবে অনুমোদন নেওয়া হয়নি। এর উত্তরে আমরা বলেছি যে এটি বিশেষ মামলা নয়, সাধারণ জিআর মামলা, যেখানে ফৗজদারি কার্যবিধি অনুসরণ করা হয়েছে। সে কারণে কোনো ত্রুটি নেই।
মামলার মূল আসামি আল আমিন জনিমামলার মূল আসামি আল আমিন জনিএর আগের দিন আসামিপক্ষ আদালতকে বলেছিল, আসামি আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং হত্যাকাণ্ডে তার কোনো ‘সম্পৃক্ততাও নেই’।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading