সারাক্ষণ খাই খাই ভাব অনুশকা শর্মার
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:২৯
আশ মিটিয়ে খাচ্ছেন বলিউড অভিনেত্রী অনুশকা শর্মার। যা ইচ্ছে হচ্ছে তা-ই। ভাজাভুজি, মশলাদার খাবার বাদ দিচ্ছেন না কিছুই। সারাক্ষণ খাই খাই ভাব! গর্ভাবস্থার এই পর্যায়ে খিদে বেশি হচ্ছে অভিনেত্রীর।তার ওপর টক-ঝাল-নোনতা খাবার দেখলে খাবার ইচ্ছে বেড়ে হচ্ছে দ্বিগুণ। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার (০৮ ডিসেম্বর) বাড়িতেই ফুচকার ডালা সাজিয়ে বসছেন। টক জল, বুন্দি, চাটনি—বাদ ছিল না কিছুই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অনুশকা লিখেছেন, ‘গো বিগ অ্যাট হোম’। অর্থাৎ বাড়িতেই এই সব বানিয়ে ফুচকা খাওয়ার তীব্র ইচ্ছে পূরণ করেছেন।
এরপর শনিবার (০৯ ডিসেম্বর) অনুশকা খেয়েছেন পিৎজা। ইনস্টার স্টোরিতে দেখা যাচ্ছে কোলে প্লেট নিয়ে তার উপর রেখেছেন পিৎজার বিশাল একখানা টুকরো। পাশেই আরও দু’টি বাক্সে রাখা আরও পিৎজা। আনুশকার ক্যাপশন, ‘গো বিগ অর গো হোম।’ সোজা কথায় ‘বেশি খাও, নয়তো বাড়ি যাও’।
স্বামী বিরাট কোহলি যত্নের কোনও ত্রুটি রাখছেন না। মুখের কথা খসতে না খসতেই এনে হাজির করছেন আনুশকার পছন্দের খাবার। তবে কোহলির এনে দেওয়া পিৎজাতেই থামেননি আনুশকা।

পিৎজা, ফুচকার পর রবিবার (১০ ডিসেম্বর) খেয়েছেন সিন্ধি ব্রাঞ্চ। প্রাতঃরাশ আর মধ্যাহ্নভোজের মাঝামাঝি সময়ে রীতিমতো বুফে সাজিয়ে খেতে বসেছেন অনুষ্কা। কী নেই সেখানে। পুরী, পাঁপড়, দই, ভাজি এমনকী ছবিতে দেখা যাচ্ছে মশলাদার নানা পদও। তবে রবিবারের ব্রাঞ্চের আয়োজক বিরাট কোহলি নন, আনুশকার এক বন্ধু।
আনুশকার প্রবল খিদে মেটাতে যা যা করার সবটুকুই করেছেন তিনি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্পেশ্যাল খাবার খেয়ে খুশি আনুশকাও।
নেটাগরিকরা আনুশকার এই খাই খাই ভাব বেশ উপভোগ করছেন। আপাতত তাই আগামী দিনে আর কী কী খাওয়ার সাধ হয় আনুশকার সেটাই জানতে মুখিয়ে রয়েছে সোশ্যাল দুনিয়া।

