রোনালদো এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

রোনালদো এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৩৫

ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ডে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো।

সেরি আয় রবিবার (১০ জানুয়ারি) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ইউভেন্তুসের ৩-১ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে কীর্তিটি গড়েন রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। পৌঁছে যান সুউচ্চে, বিকানের পাশে।

১৯৩০ ও ৪০’ এর দশকে মাঠ মাতিয়েছিলেন বিকান। সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তাই অনেক বিতর্কও আছে। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি।

রেকর্ডটি ছুতে ১০৩৯ ম্যাচ লাগল পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর।

২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু হওয়া রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৭ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি।

এর অর্থ ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading