আজিজ পাইপসের উৎপাদন সাময়িক বন্ধ

আজিজ পাইপসের উৎপাদন সাময়িক বন্ধ

উত্তরদক্ষিণ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ উৎপাদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গতকাল রবিবার (১০ জানুয়ারি) থেকে উৎপাদন বন্ধ রেখেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতে কোম্পানিটির পাইপ তৈরীর প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ রয়েছে। পযার্প্ত পিভিসি রেসিনের অভাবে কোম্পানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁচামালের মূল্য স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে উৎপাদন ব্যয় বর্তমান বাজার মূল্যের চেয়েও বেড়ে গেছে।

এর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই কোম্পানিটি ১০ জানুয়ারি থেকে সাময়িক সি-শিফটের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আরও জানায়, পিভিসি রেসিন সরবরাহ আবার শুরু হলে এবং পরিস্থিতি উন্নতি হলে কোম্পানিটি উৎপাদন শুরু করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading