বিশ্বে করোনা আক্রান্ত ৯ কোটি ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ৯ কোটি ছাড়াল

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:২০

বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে। সেই সাথে মৃতের সংখ্যা অতিক্রম করেছে ১৯ লাখ ৩৪ হাজার।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৩৪ হাজার ৯৬ জনে।

প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৭৪ হাজার ৭২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading