রাজধানীতে মায়ের হত্যাকারী বাবাকে পুলিশে দিলো ছেলে

রাজধানীতে মায়ের হত্যাকারী বাবাকে পুলিশে দিলো ছেলে

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:১৫

রাজধানীর কালশীতে সিরামিক কারখানায় সেলিনা খাতুন নামের এক নারীকে হত্যা করেছেন তার স্বামী রবিউল হোসেন। হত‌্যাকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার ছেলে।

সোমবার (১১ জানুয়ারি) পল্লবী থানার ডিউটি অফিসার নাঈমা খাতুন জানান, সেলিনা হত‌্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিউল ইসলামকে আদালতে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের মধ‌্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিউলের বড় ছেলে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ রবিউল হোসেনকে গ্রেপ্তার করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading