বাংলাদেশি ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোনম

বাংলাদেশি ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোনম

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫

বলিউড রাজত্বের কাপুর পরিবারের সন্তান সোনম কাপুর। অভিনেত্রী হিসেবেও বিশ্বে রয়েছে তার লাখ লাখ ভক্ত। কিন্তু সকলের সঙ্গে কি সোনামের যোগাযোগ আছে বা সবাইকে কি তিনি চিনেন? এরকম খুব কম সৌভাগ্যবান ভক্ত রয়েছে সোনামের। এরকম সৌভাগ্যবান ভক্তের মধ্যে একজন বাংলাদেশের সাবরিনা ইলা। কারণ নিজের জন্মদিনে প্রিয় অভিনেত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সাবরিনা ইলাকে সোনম কাপুর লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবরিনা ইলা, তোমার এই দিনটি সবচেয়ে ভালো কাটুক।’

জানা গেছে, সাবরিনা ইলা রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ২০১২ সাল থেকে ‘সোনম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন তিনি। সেই সূত্রেই সোনম কাপুরের সঙ্গে তার পরিচয়।

প্রিয় অভিনেত্রীর কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সোনমের টুইটটি রিটুইট করে ক্যাপশন ইলা লিখেছেন, ‘সোনম আপনি জানেন না আমাকে কতটা খুশি উপহার দিয়েছেন। আমি খুবই সৌভাগ্যবান। আপনাকে অনেক ভালোবাসি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading