ছোট পর্দায় আসছেন শাকিব খান

ছোট পর্দায় আসছেন শাকিব খান

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:০৫

নতুন বছরের শুরুতেই এসএমসি ওরস্যালাইন-এন’র বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বড় পর্দার তারকা শাকিব খান। এর ফলে শাকিব খানকে আবারও ছোট পর্দায় দেখা যাবে।

এটি নির্মাণ করছেন ‘হাসিনা: আ ডটারস টেল’-এর নির্মাতা পিপলু খান। ১১ জানুয়ারি সকাল থেকে বিএফডিসির জসিম ফ্লোরে এর দৃশ্যধারণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু খান।

এর আগেও শাকিব ওরস্যালাইনের বিজ্ঞাপন করেছিলেন। সেখানে স্ব-ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। হাজির হয়েছিলেন শক্তিশালী রোল প্লে করা এক চরিত্রে।
তবে নতুন বিজ্ঞাপনে একেবারে ভিন্নভাবে উপস্থিত হবেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শাকিব এসএমসি ওরস্যালাইন-এন’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন। পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করছেন তিনি।

এদিকে, শাকিব খান নতুন বছরে এখনও চলচ্চিত্রের কাজ শুরু করেননি। চলতি বছরের প্রথমদিনে এই তারকার চলচ্চিত্র ‘নবাব: এলএল.বি’-এর দ্বিতীয় কিস্তি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ছবিটি বেশ আলোচিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading