ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী দুর্ঘটনায় আহত, স্ত্রী ও সহযোগির মৃত্যু

ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী দুর্ঘটনায় আহত, স্ত্রী ও সহযোগির মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৯

ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন তার স্ত্রী এবং তার ব্যক্তিগত সহকারি। সোমবার (১১ জানুয়ারি) রাতের এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রী শ্রীপদ নায়েককে বামবোলিমের গোয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে কর্নাটকের উত্তর কান্নাডা জেলার আনকোলায় দুর্ঘটনার কবলে পড়েন শ্রীপদ নায়েক। ওই সময়ে তিনি রাজ্যের ইয়েল্লাপুর থেকে গোকার্নায় যাচ্ছিলেন। দুর্ঘটনার একটি ছবিতে দেখা গেছে সাদা টয়োটা গাড়িটি গাছ এবং ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেছে। গাড়িটিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তের সঙ্গে কথা বলে শ্রীপদ নায়েকের সুচিকিৎসা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। ৬৮ বছর বয়সী শ্রীপদ উত্তর গোয়া থেকে নির্বাচিত এমপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কথা বলেছেন প্রমোদ সায়ন্তের সঙ্গে। প্রয়োজন পড়লে শ্রীপদকে দিল্লিতে পাঠানোর আয়োজনে সহায়তার কথাও বলেছেন তিনি। ইতোমধ্যে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রিকে দেখে এসেছেন প্রমোদ সায়ন্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading