জামিন পেলেন ‘নবাব এলএলবি’র পরিচালক ও অভিনেতা

জামিন পেলেন ‘নবাব এলএলবি’র পরিচালক ও অভিনেতা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৫৬

পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে জামিন দিয়েছেন আদালত। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর পর্নোগ্রাফি আইনের মামলায় এ দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ জানুয়ারি)আসামি পক্ষের আইনজীবী সাইদুর রহমান মানিক আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে এ মামলা দায়ের করেন। এ মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়। পরে তাদের আদালতে নেওয়া হয়।

‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading