চায়ের দোকানে ঢুকে গেল ট্রাক, ২ জনের মৃত্যু

চায়ের দোকানে ঢুকে গেল ট্রাক, ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৩৮

নেত্রকোনা জেলার মদন সড়কের মৌজেবালী গ্রামের বাইসতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে নেত্রকোনা-মদন সড়কের পাশে অবস্থিত মৌজেবালি গ্রামের চায়ের দোকানে লোকজনের আড্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন।

নিহতরা হচ্ছেন- নেত্রকোনা সদর উপজেলার স্বপ্নতলা গ্রামের সেলিম মিয়া (৪৫) ও একই উপজেলার মৌজেবালি গ্রামের বাসিন্দা এমদাদুল হক (৩৫)।

আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ২ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালী গ্রামে। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে, চালক পলাতক রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading