ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন নেপালের প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১৪

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিরিয়ে নেওয়া হবে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা এলাকা, এর জন্য চেষ্টা চালাবে নেপাল। দিন কয়েক পরেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন, তার আগে এই ধরণের মন্তব্য দুদেশের সম্পর্ককে উত্তপ্ত করবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

১০ জানুয়ারি নেপালের প্রধানমন্ত্রী ওলি জানান সুগৌলি চুক্তি অনুসারে এই এলাকা নেপালের সীমানার অন্তর্ভুক্ত।

ইন্ডিয়াকে আক্রমণ করে নেপালের প্রধানমন্ত্রী জানান, জানুয়ারি ১৪ তারিখ নেপালের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া সফরে যাচ্ছেন। সেখানে প্রকাশিত নতুন ম্যাপ নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিনের বিতর্কিত বিষয় উঠে আসবে। সমাধানের পথ খুঁজবে দুই দেশ।

ওলি জানান ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে বদ্ধপরিকর নেপাল। কিন্তু ইন্ডিয়াকেও সহযোগিতা করতে হবে। নেপাল নিজের স্বার্থ সুরক্ষিত রাখতে কোনও আপোষের পথে হাঁটবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গিয়েছে। আর নেপালের নতুন মানচিত্রেই তার সূত্রপাত। ইন্ডিয়ার তিনটি জায়গা নিজেদের মানচিত্রে রেখে বিতর্কের মুখে পড়ে নেপালের কমিউনিস্ট সরকার। এবার সেই মানচিত্রই ভারতে পাঠানোর সিদ্ধান্তও নেয় নেপাল।

শুধু ইন্ডিয়াই নয়, গুগলে ও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও ওই মানচিত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের ওই পরিবর্তিত মানচিত্রে জায়গা পায় ইন্ডিয়ার লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা।

উল্লেখ্য, জুন মাসেই নয়া ম্যাপ প্রকাশ করে নেপাল। আর সেই ম্যাপে নেপালের অন্তর্গত হিসেবে দেখানো হয় লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকাকে। কাঠমাণ্ডুর দাবি, ১৮১৬ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধের পর সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ কোনওভাবেই ইন্ডিয়ার নয়। এর পরেই বিতর্ক শুরু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading