এবার মাদক মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৫
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের মাদক মামলায় চার্জগঠন করেছেন আদালত। একইসঙ্গে আদালত আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীকে ২০ বছরের কারাদণ্ড দেন। এছাড়া, গুলি উদ্ধারের ঘটনায় তাদের আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দু’ধারার সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে তাদের ২০ বছর কারাভোগ করতে হবে।

