কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন রফতানির সিদ্ধান্ত: ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন রফতানির সিদ্ধান্ত: ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:২০

কয়েক সপ্তাহের মধ্যেই ইন্ডিয়া করোনা ভ্যাকসিন রফতানির বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্বাস্থ্যসেবা ও সম্মুখ কর্মীদের অগ্রাধিকার দিয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরুর কথা রয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রথম ধাপে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

রয়টার্সের সঙ্গে আলাপকালে এস জয়শঙ্কর বলেন, জনগণের কাছে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে বিদেশি সরকারগুলোর উদ্বেগ দিল্লি বুঝতে পারছে। তবে ভারতকে তার নিজ দেশের মানুষের চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের নীতি হচ্ছে অবশ্যই আমরা ইন্ডিয়ায় রোলআউট শুরু করবো। আমাদের নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে।

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দ্রুত পাঠাতে গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। অন্যদিকে ২৫ জানুয়ারি টিকা পাওয়ার আশাবাদের কথা জানিয়েছে বাংলাদেশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading