শ্রীদেবী কন্যার বেলি ড্যান্সে ঝড় উঠেছে ইন্টারনেট দুনিয়ায়
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:০৫
অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। ইন্টারনেটে ঝড় তুলেছে তার বেলি ড্যান্সের একটি ভিডিও।
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রেখেছেন জানভি। অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ইতোমধ্যে অনেক ভক্তও জুটেছে তার।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেলি ড্যান্সের ভিডিওটি পোস্ট করেছেন জানভি। এতে কারিনা কাপুর অভিনীত ‘অশোকা’ সিনেমার ‘সান সানানা’ গানের তালে নাচতে দেখা গেছে শ্রীদেবী কন্যাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বোরিটো খাওয়ার পর বেলি ড্যান্স সেশন অনেক মনে পড়ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিও এখন ভাইরাল। তার নাচের তালে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ নেচেছেন।’ অপর একজন লিখেছেন, ‘চোখ ফেরাতে পারছি না।’

