উদ্ধার হয়েছে ইন্দোনেশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স

উদ্ধার হয়েছে ইন্দোনেশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৪৯

ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের যাত্রাবাহী উড়োজাহাজটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) কম্পাস টিভি এবং মেট্রো টিভির খবরে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, উদ্ধার ফ্লাইট ডেটা রেকর্ডারটি জাকার্তা বন্দরে পাঠানো হয়েছে।

তিন হাজার ছয়শ’র বেশি উদ্ধারকর্মী, ১৩টি হেলিকপ্টার, ৫৪টি বড় জাহাজ এবং ২০টি ছোট নৌকা উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে সাগরের সেই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। সাগরের ২৩ মিটার গভীরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ এবং মানবদেহের খণ্ডাংশ খুঁজে পাওয়া গেছে।

এদিকে, মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান হাদি তাইয়ান্তো বলেন, ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার হয়েছে। খুব শিগগিরই বিধ্বস্ত উড়োজাহাজের ককপিট ভয়েস রেকর্ডারও উদ্ধার হবে বলে তার বিশ্বাস।

সিঙ্গাপুর ভিত্তিক নিউজ চ্যানেল সিএনএ জানায়, ওই সংবাদ সম্মেলনে সেনাপ্রধান হাদি মঙ্গলবার ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার হয় বলে জানান।

গত শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটায় রাজধানী জাকার্তা থেকে উড়াল দেওয়ার মাত্র চার মিনিটের মধ্যে জাভা সাগরে বিধ্বস্ত হয় শ্রীবিজয়া এয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট ১৮২। উড়োজাহাজটিতে ৬২ জন আরোহী ছিলেন, যাদের কারো আর বেঁচে থাকার আশা নেই।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭৪টি বডি ব্যাগে করে মানবদেহের খণ্ডাংশ পুলিশের কাছে শনাক্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১১ জানুয়ারি) প্রথম একজন হতভাগ্য আরোহীকে শনাক্ত করা হয়। তিনি হলেন ২৯ বছরের ফ্লাইট অ্যাটেনডেন্ট ওকি বিসমা।

মৃতদেহ শনাক্তের জন্য পরিবারের ঘনিষ্ঠ স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের সঙ্গে নমুনা মিলিয়ে দেখতে চার থেকে আট দিন সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading