কৃষকরা কী চায় তা নিজেরাই জানে না: হেমা মালিনী

কৃষকরা কী চায় তা নিজেরাই জানে না: হেমা মালিনী

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৪৭

বলিউড অভিনেত্রী এবং মথুরার সাংসদ হেমা মালিনী আন্দোলনরত কৃষকদের সম্পর্কে বলেছেন,“এঁরা নিজেরা কি চান, তা নিজেরাই জানেন না।”

অথচ দু বছর আগে নির্বাচনে আগে হেমা মালিনি কাস্তে হাতে ধান কাটতে নেমে পড়েছিলেন চাষের ক্ষেতে। মাথায় ফসল চাপিয়ে হেঁটে গিয়েছিলেন আলপথ। ট্র্যাক্টরও চালিয়েছেন।

কৃষক আন্দোলন নিয়ে এত প্রচারের ঘনঘটা দেখে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমার বিস্ময় প্রকাশ করে বলেন, “এই ৩ কৃষি আইনে কী এমন আছে যে ওঁদের (কৃষকদের)এত সমস্যা হচ্ছে! সরকারের সঙ্গে এতবার কথা বলেও সমস্যার সমাধান করতে পারছেন না। আসলে ওরা বিক্ষোভ দেখাচ্ছেন কেউ ওঁদের এসব করতে বলছেন বলে। ”

গত ২৬ নভেম্বর থেকে কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। মূলত পঞ্জাব ও হরিয়ানার কৃষকরাই রয়েছেন সেখানে। তাদের দাবিকে সমর্থন জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সিনেমা জগতের বহু তারকা।

কৃষকদের সমর্থনে ধর্মেন্দ্র টুইটারে লেখেন, ‘আমার কৃষক ভাইদের এভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। সরকারের এ ব্যাপারে অবিলম্বে কিছু করা উচিত’।

বড় কর্পোরেট সংস্থাগুলির হাতে নিজেদের ভাগ্য পুরোপুরি সঁপে দেওয়ার বিরুদ্ধেই আন্দোলনে নেমেছেন কৃষকরা।

হেমার এই বক্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। আম আদমি পার্টি চাষের ক্ষেতে মথুরায় হেমার ধানকাটার ছবি পোস্ট করে লিখেছে, ‘একমাত্র কৃষক, যিনি কৃষকদের সমস্যা বোঝেন না’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading