৩ দিনের রিমান্ডে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

৩ দিনের রিমান্ডে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৫

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিামন্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে নেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে, দুপুরে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অবন্তিকাকে গ্রেপ্তার করে।

অবন্তিকাকে গ্রেপ্তারের পর প্রথমে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ২টার দিকে তাকে নিয়ে আদালতের পথে রওনা হন তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন।

প্রনব বলেন, “পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

অবন্তিকা বলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ‘কিছুই জানেন না’ তিনি।

অবৈধ সম্পদের বিষয়ে অবন্তিকা বলেন, “এটা দুদক জানে, আমি বলতে পারব না।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading