পটুয়াখালীতে কিশোর-কিশোরীর একসাথে ‘বিষপানে আত্মহত্যা’
উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৫
সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় পটুয়াখালীতে এক ‘কিশোর প্রেমিক যুগল’ একসাথে ‘বিষপানে আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেছেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। নিহত কিশোর (১৬) ও কিশোরী (১৫) দুজনের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নে। তারা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

