বলিউডে আসার আগেই ভাইরাল শানায়া

বলিউডে আসার আগেই ভাইরাল শানায়া

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩০

খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও অভিনেত্রী মাহীপ কাপুরের মেয়ে শানায়া। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় ভাইরাল শানায়া। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মাহীপ কাপুর।

এতে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে শানায়াকে। তার সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার যশ। ক্যামিলা কাবেলো ও ফারেল উইলিয়ামসের ‘সাংগ্রিয়া ওয়াইন’ গানে নেচেছেন সঞ্জয় কাপুর কন্যা। ভিডিও ক্যাপশনে মাহীপ লিখেছেন, ‘সে এটি তার মায়ের কাছ থেকে পেয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই শানায়ার নাচের প্রশংসা করেছেন। পাশাপাশি কেউ কেউ তাকে যত দ্রুত সম্ভব রুপালি পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া সুনিতা কাপুর, ভাবনা পান্ডে, সীমা খান, ফারাহ খান, মান্যতা দত্তসহ অনেক তারকা শানায়ার এই ভিডিওতে লাভ রিয়াক্ট দিয়েছেন।

এদিকে ক্যামেরার সামনে অভিষেক না হলেও ইতোমধ্যে ক্যামেরার পেছনে কাজ করেছেন শানায়া।

জানভি কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading