করোনায় এক দিনে ১৪ মৃত্যু

করোনায় এক দিনে ১৪ মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫

করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, যা গত নয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

সবশেষ গত ১২ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ১৪ নভেম্বর এর সমান, অর্থাৎ ১৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

বুধবার (১৩ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হল।

২৪ ঘণ্টায় আরও ৮৯০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading