করোনা: আমেরিকায় প্রতি মিনিটে ৩ জনের মৃত্যু

করোনা: আমেরিকায় প্রতি মিনিটে ৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫

আমেরিকায় গত দুদিনে করোনাভাইরাসে প্রতি মিনিটে তিন জন মারা গেছে। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় চার হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগের দিন এই সংখ্যা ছিল চার হাজার ২৮১জন।

অ্যাপল ভ্যালির সেন্ট মেরি হাসপাতালের চিকিৎসক ক্যারি ম্যাকগারি বলেছেন, ‘আমার পুরো কর্মজীবনের মধ্যে এটি অবশ্যই সবচেয়ে কালো অধ্যায়। ব্যক্তিগতভাবে আমি যাদের দেখতাম, যত্ম নিতাম, তাদের ভালোবাসার মানুষগুলোর মৃত্যু দেখছি। এটা অনেক বেশি কঠিন।’

আমেরিকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। এখানকার হাসপাতালগুলোকে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে, আইসিইউ বিছানা স্থানান্তর করতে হচ্ছে; স্থান সংকুলানের কারণে বিছানা শিশু বিভাগেও স্থানান্তর করতে হচ্ছে।

আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে তিন লাখ ৮৯ হাজার ৭৯০ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading