করোনাক্রান্ত জি এম কাদের

করোনাক্রান্ত জি এম কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:১০

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এম‌পি।

বর্তমা‌নে তি‌নি চি‌কিৎস‌কের পরামর্শ রাজধানীর উত্তরা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন। ত‌বে তার কুশকু‌শে কা‌শি ছাড়া অন‌্যকো‌নো উপসর্গ নেই। তি‌নি স্বাভা‌বিক ও সুস্থ‌ র‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) সকা‌লে জিএম কা‌দের এর একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম-কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।

আবু তৈয়ব জানান, মঙ্গলবার জি এম কাদেরের কভিড টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে কুশকু‌শে কা‌শি ছাড়া উনার শারীরিক অবস্থা এ‌কেবা‌রেই স্বাভা‌বিক আছে। যে‌হেতু উপসর্গ ‌নেই, তাই তার প‌জি‌টিভ হওয়ার বিষয়‌টি আরও নি‌শ্চিত হওয়ার জন‌্য আবারও আজ‌কে পরীক্ষা করানো হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading