রোহিঙ্গা ক‌্যাম্পে আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর

রোহিঙ্গা ক‌্যাম্পে আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:২৫

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে আগুন লাগে।

ক‌্যাম্পের ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সামছু-দৌজা বলেন, ‘ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading