স্ন্যাপচ্যাটেও নিষিদ্ধ ট্রাম্প

স্ন্যাপচ্যাটেও নিষিদ্ধ ট্রাম্প

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৫৯

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের সাইটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বুধবার (১৩ জানুয়ারি) ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথা জানানো হয়।

৬ জানুয়ারি আমেরিকার কংগ্রেস ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিচরণ অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়।

স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, তারা গত সপ্তাহেই ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়।

স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্পের ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা, বিদ্বেষমূলক বক্তৃতা ও সহিংসতা প্ররোচিত করার প্রয়াস তাদের প্রতিষ্ঠানের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলোর পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে তারা ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে নিষিদ্ধের মতো পদক্ষেপ নেয় ফেসবুক, টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষ।

টুইটার প্রথমে ট্রাম্পকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে। ৮ জানুয়ারি তারা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়।

ফেসবুক প্রথমে ট্রাম্পকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে। পরে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ায়।

ইউটিউব গত মঙ্গলবার ট্রাম্পের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

গুগল ও অ্যাপল তাদের স্টোর থেকে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পার্লার সরিয়ে দিয়েছে। পার্লারের বিষয়ে আমাজনও ব্যবস্থা নিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading