নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০৫
নওগাঁয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই এ বছরে এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর রিপন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোর থেকেই জেলা জুড়ে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে।’

