ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু

ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে বুকে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এন রায় রাজা বলেন, “ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়েছে।”

৪৯ বছর বয়সী হিলালী ওয়াদুদ চৌধুরী ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাব এডিটরস কাউন্সিলের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিলালী। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।

জাতীয় প্রেসক্লাবের সামনে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজায় অংশ নেন তার সহকর্মীরাজাতীয় প্রেসক্লাবের সামনে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজায় অংশ নেন তার সহকর্মীরা দুপুরে ভোরের কাগজ কার্যালয়ে সহকর্মীরা হিলালীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। নীলফামারীর ডোমারে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে তার সহকর্মীরা জানিয়েছেন। হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading