সাভারের সালেহপুর ব্রীজে ফাটল, যাত্রী দুর্ভোগ

সাভারের সালেহপুর ব্রীজে  ফাটল, যাত্রী দুর্ভোগ

সাব্বির হোসেন | উত্তরদক্ষিণ
সাভার: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৫৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দিয়েছে। ব্রীজের একটি পাশ দেবে গেছে। ১৩ জানুয়ারী রাত থেকে পুলিশ ব্রীজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিলেও পরে ব্রীজের একপাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধীর গতিতে যানবাহন পারাপার হচ্ছে। এতে করে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
দেখা গেছে, প্রায় শত বছরের পুরোনো আমিনবাজারের সালেহপুর ব্রীজের আটটি বীমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এছাড়া ব্রীজটির এক পাশ দেবে গেছে। রাজধানীর কাছে এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি ভেঙ্গে পড়লে দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগ বিছিন্ন হতে পারে।
অন্যদিকে, প্রতিদিন গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সাধারণ যাত্রীদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে এলাকাটি পার হতে। বেড়েছে যাত্রী দুর্ভোগ।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, শিঘ্রই ফাটল ব্রীজটির কাজ শুরু হতে পারে। দ্রুত ফাটল ব্রীজটি মেরামত করে ব্রীজের দু’পাশে যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। এছাড়া পুরো ব্রীজটি মেরামত করতে আরও দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে। ফাটল ধরা ব্রীজের পাশে খুব শীঘ্রই চার লেনের একটি ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading