১৮ জানুয়ারি থেকে ব্রিটেনে ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮ জানুয়ারি থেকে ব্রিটেনে ভ্রমণে নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:১০

করোনাভাইরাসের নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে সোমবার (১৮ জানুয়ারি) থেকে সব ধরণের ভ্রমণ পথ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এরমধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা এবং অজ্ঞাত বৈশিষ্ট শনাক্ত হলে উদ্বেগ তৈরি হয়। ফলে দক্ষিণ আমেরিকা এবং পর্তুগালের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় শুক্রবার (১৫ জানুয়ারি)।

বরিস জনসন বলেছেন, নতুন এই নিয়ম কমপক্ষে অন্তত ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

শুক্রবার পর্যন্ত দেশটিতে নতুন করে ৫৫৭৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে যেটা আগের দিন ছিল ৪৮৬৮২জন।

এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, সারা বিশ্বজুড়ে ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ মারা গেছে মহামারি শুরুর পর থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading