বার্সার সভাপতি নির্বাচন আপাতত হচ্ছে না

বার্সার সভাপতি নির্বাচন আপাতত হচ্ছে না

উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৫৫

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বার্তোমেউ অধ্যায়ের অবসানের পর নতুন সভাপতির অপেক্ষায় ছিল। আগের সূচি অনুযায়ী সভাপতি পদের নির্বাচনটি হওয়ার কথা ছিল ২৪ জানুয়ারি। কিন্তু স্পেনের কাতালুনিয়ায় করোনার নতুন ঢেউয়ে পেছানো হয়েছে এই নির্বাচন।

শুক্রবার (১৫ জানুয়ারি) আপাতত নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতালুনিয়া সরকার।

স্থানীয় সরকার শুক্রবার বার্সার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিল। অবশ্য এর একদিন আগেই সেখানে নতুন করে বিধি নিষেধ আরোপ হয়েছে জনসাধারণের ওপর। মহামারির সংক্রমণ রুখতে কাউকেই জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মেসি নাটকের পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এই পদের জন্য এখন লড়বেন বার্সার সাবেক সভাপতি হুয়ান লেপোর্তা, উদ্যোক্তা ভিক্টর ফন্ত ও সাবেক পরিচালক টনি ফ্রেইক্সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading