রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়াউর রহমান

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়াউর রহমান

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৩৪

সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

সাড়ে ৭ পয়েন্ট পেয়েছেন জিয়া ৯ খেলায়। ৭ পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী হয়েছেন রানার্সআপ।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে শনিবার নবম ও শেষ রাউন্ডে জিয়া ফিদে মাস্টার পরাগের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধূরীকে হারান অনত।

সুইস-লিগ পদ্ধতিতে ৮ দিন ব্যাপী অনুষ্ঠিত এ ইভেন্টে ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন জিয়া এক লাখ, রানারআপ অনত পঞ্চাশ হাজার টাকা, তৃতীয় হওয়া ফিদে মাস্টার পরাগ ত্রিশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading