পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৫৯

রাজধানীর গুলশানের শাহজাদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।

রবিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

সাইফুল মগবাজারে কসাইয়ের কাজ করতেন; পরিবার নিয়ে থাকতেন শাহজাদপুরে।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন সাইফুল।

“পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading