সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩০

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য ‍সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ৩১৪ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল দুই হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট কমেছে।

রবিবার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading