মধুপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মধুপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আঃ হামিদ | উত্তরদক্ষিণ
মধুপুর প্রতিনিধি: রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩৪

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পুন্ডুরা (পুর্বপাড়া) এলাকার মৃত মোনছের আলীর মেয়ে শারমীন সুলতানা মীম নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
রবিবার (১৭ জানুয়ারী) আনুমানিক সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
জানা জায়, মীম মধুপুর শহীদ স্মৃতি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ীর সবাই সকালের খাবার খেয়ে মীমের মা শরিফা বেগম মীমকে বাড়ীতে রেখে তার ছোট ছেলে তাওহীদের জন্য খাবার নিয়ে পার্শবর্তী একটি নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে এসে দেখেন, মীম তার রুমের খাটের উপর সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তাকে তাড়াতাড়ি তার মা এবং নানী খাটের উপরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে নামালে ততক্ষণে সে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading