ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ, আটকা পড়েছে ৬টি ফেরি

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ, আটকা পড়েছে ৬টি ফেরি

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রবিবার (১৭ জানুয়ারি) কুয়াশার কারণে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট বড় মিলে ৬টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশার পড়তে থাকলে নিকটতম বস্তুটি দেখা সম্ভব হচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে পারাপার করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading