আরামবাগকে উড়িয়ে দিল মোহামেডান

আরামবাগকে উড়িয়ে দিল মোহামেডান

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১০

মতিঝিল ক্লাবপাড়ার দুটি দল মোহামেডান স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘ। তাই তারা মাঠে মুখোমুখি হলে ফুটবলপ্রেমীরা বলে থাকেন ‘মতিঝিল ডার্বি’।

রবিবার (১৮ জানুয়ারি) আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে মতিঝিল ডার্বি জিতে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে মোহামেডান। গোল করেছেন সুলেমান দিয়াবাতে, মোহাম্মেদ নুরাত ও আমিনুর রহমান।

সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টাইব্রেকারে হেরে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল মোহামেডান। সেদিন দুর্দান্ত খেলেও স্নায়ুর লড়াইয়ে হার মানতে হয় সাদা–কালোদের।

নিজেদের পায়ে বল এলেই দ্রুত সামনে পাস খেলে আক্রমণে ওঠা। আবার বল প্রতিপক্ষের পায়ে গেলে দ্রুতগতিতে ‘প্রেস’ করে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে ফেলা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও মোহামেডানের খেলোয়াড়েরা হলুদ কার্ড দেখেছেন তিনটি।

আরামবাগের খেলোয়াড়দের চেয়ে ফিটনেসে অনেক এগিয়ে মোহামেডান। গত ২৯ ডিসেম্বর ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর আরামবাগ তাদের খেলোয়াড়দের ছুটি দেয়। ম্যাচের আগে ১০ জানুয়ারি শুরু হয় তাদের অনুশীলন। মাত্র সপ্তাহখানেকের প্রস্তুতিতে মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি। ৩-০ গোলের স্কোরলাইনই তার প্রমাণ। অবশ্য পেনাল্টি থেকে ব্যবধান কমাতে ব্যর্থ হয়েছে আরামবাগ। এদিন দলের সঙ্গে ছিল না তাদের প্রধান কোচ সুব্রত ভট্টাচার্য। তার জায়গার ডাগআউটে দাঁড়িয়েছিলেন সহকারী চন্দন রাঠোর।

মোহামেডানের দ্বিতীয় ম্যাচ কুমিল্লায় ২১ জানুয়ারি সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। একই দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে আরামবাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading